সংবাদ শিরোনাম

নারায়ণপুরে নৌকাডুবি ১৯ দিনের শিশুসহ বেঁচে ফেরা ১১ জনের খোঁজ নিলেন বুলবুল এমপি

 প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন   |   রাজশাহী

নারায়ণপুরে নৌকাডুবি  ১৯ দিনের শিশুসহ বেঁচে ফেরা ১১ জনের খোঁজ নিলেন বুলবুল এমপি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ১৯ দিনের শিশুসহ প্রাণে বেঁচে ফেরা ১১ জনের খোঁজখবর নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

সম্প্রতি নারায়ণপুর এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে তৎপরতা শুরু হয়। একপর্যায়ে ১৯ দিনের শিশুসহ ১১ জনের জীবিত থাকার খবর পাওয়া যায়। পরে তাদের সঙ্গে দেখা করে শারীরিক ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেন নূরুল ইসলাম বুলবুল এমপি।

এ সময় নৌকাডুবির ভয়াবহ অভিজ্ঞতা ও প্রাণে বেঁচে ফেরার ঘটনা তাদের কাছে জানতে চান তিনি। ১৯ দিনের শিশুসহ এতগুলো মানুষের এভাবে প্রাণে বেঁচে ফেরার ঘটনাকে উপস্থিত অনেকে মহান আল্লাহর বিশেষ রহমত ও কুদরত হিসেবে উল্লেখ করেন।

নৌকাডুবির ঘটনায় বেঁচে ফেরা ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।