নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজন জড়িত থাকার কথা জানিয়েছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নাচোল থানার সূর্যপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নজরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের আয়নাল হকের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় বিপুল পরিমাণ গাঁজাসহ নজরুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছে। তাদের নাম-ঠিকানা সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।