সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা


মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ::

চাঁপাইনবাবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)  সকালে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ‘গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর।

কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
কর্মশালায় সাংবাদিকতার পেশাগত দায়িত্ব ও কর্তব্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধসহ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সাম্প্রতিক এক কর্মশালাতেও সাংবাদিকদের তথ্যের যথার্থতা যাচাই, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।