গাইবান্ধায় তেলের সংকট মোকাবেলায় জরুরি মতবিনিময় সভা
শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলায় জ্বালানি তেলের সংকট মোকাবেলায় জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩ মার্চ) সোমবার দুপুর ২ টার দিকে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার( এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মিজ লাইলাতুল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল । এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলার ফিলিং স্টেশন সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ কমিটির অন্যন্য সদস্যরা।মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা , জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য পাম্প মালিকদের নির্দেশনা প্রদান করেন। সেই সাথে কেউ অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান।পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়।