খুলনায় মার্কেটে আগুন, ক্ষতিগ্রস্ত ১০–১২ দোকান

 প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন   |   খুলনা

খুলনায় মার্কেটে আগুন, ক্ষতিগ্রস্ত ১০–১২ দোকান

খুলনা ব্যুরো :

খুলনা নগরের খুলনা নিউমার্কেট সংলগ্ন বাইতুন নূর শপিং সেন্টার-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি  রাত ১১টা ১০ মিনিটের দিকে মার্কেটের একটি মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও তদন্ত প্রক্রিয়া চলছে।