সরকার সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার কারণে ঈদে কোথাও কোনো সমস্যা হয়নি - অর্থমন্ত্রী

 প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন   |   জাতীয়

সরকার সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার কারণে ঈদে কোথাও কোনো সমস্যা হয়নি - অর্থমন্ত্রী

ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ):

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকার সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার কারণে কোথাও কোনো সমস্যা হয়নি। সরকার ক্ষমতায় আসার পর রমজান শুরু হয়েছে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের কারণে জ¦ালানি তেলের সংকট থাকা সত্ত্বেও এবার ঈদে পরিবহন সংকট ও ভাড়া বাড়েনি। এতে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে এবং ফিরতে পেরেছে। রমজানে দ্রব্যমূল্যও স্থিতিশীল ছিল। এবার সঠিক সময়ে বেতন দেওয়ার কারণে গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে অস্থিরতা তৈরি হয়নি। 

আজ সচিবালয়ে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে ঋণ কর্মসূচি চলছে এবং কর্মসূচি এগিয়ে নেওয়ার ব্যাপারে আলাপ আলোচনাও চলছে। কর্মসূচির বিপরীতে যেসব শর্ত রয়েছে, সেগুলো ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। সব একসঙ্গে করা যাবে না, আসন্ন এপ্রিল মাসে ওয়াশিংটনে আইএমএফের বসন্তকালীন বৈঠকে সকল বিষয়ে আলোচনা হবে।

অর্থমন্ত্রী আরো বলেন, দায়িত্ব নেওয়ার পর আগের অর্থনীতির খারাপ অবস্থা আমরা পেয়েছি। ব্যাংকিং সেক্টর, শেয়ারবাজার খারাপ অবস্থায় আছে এবং কর-জিডিপি হারও অনেক কম। অর্থনৈতিক সংস্কার এবং বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে এসব সংকট উত্তরণ সম্ভব। আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন-ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ, কৃষিঋণ মওকুফের কাজ করছি। সংস্কারের মাধ্যমে অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, এজন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অর্থনীতিকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য ডিরেগুলেশন রিফর্মস, ব্যবসা সহজীকরণ, ব্যবসায়ে