রেল ও রেলযাত্রীদের নিরাপত্তা বিধানে ভূমিকা রাখায় এনামুল হককে পুরস্কৃত করল বাংলাদেশ রেলওয়ে

 প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন   |   জাতীয়

রেল ও রেলযাত্রীদের নিরাপত্তা বিধানে ভূমিকা রাখায় এনামুল হককে পুরস্কৃত করল বাংলাদেশ রেলওয়ে


ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ):

রেল ও রেলযাত্রীদের নিরাপত্তা বিধানে অসামান্য ভূমিকা রাখায় মোঃ এনামুল হককে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে।  

আজ বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) এর কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সাথে তার সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে তার হাতে সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থ তুলে দেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ। 

উল্লেখ্য, মোঃ এনামুল হক গত ২৩/৩/২০২৬ তারিখ, সকাল ৬টা ৫০ মিনিটে, বিরামপুর -ফুলবাড়ি  স্টেশনের মধ্যে রেল জয়েন্টে রেলের উপরিভাগ (হেড) প্রায় ৭ ইঞ্চি ভাঙা দেখে লাল সিগনাল প্রদর্শন করে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে থামার জন্য সংকেত প্রদান করে ট্রেনটির নিরাপত্তা নিশ্চিত করেন। নিরাপদ ট্রেন চলাচলে বাংলাদেশ রেলওয়েকে অত্যন্ত বিচক্ষণতার সাথে সহযোগিতা করে যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে একজন সুনাগরিকের দায়িত্ব পালন করায় বাংলাদেশ রেলওয়ে তার প্রতি  কৃতজ্ঞতাস্বরূপ এ পুরস্কার প্রদান করে। 

উক্ত আয়োজনে আহম্মদ হোসেন মাসুম, প্রধান প্রকৌশলী (পশ্চিম), অন্যান্য বিভাগীয় প্রধান, রেলওয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এনামুল হককে একটি ক্রেস্ট, সম্মাননা সনদ ও আর্থিক সম্মানী প্রদান করা হয়।