সুন্দরগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব মোজাহারুল ইসলাম এবং সাধারন সম্পাদক,১২ নং কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মনোয়ার আলম সরকার।গত শনিবার বিকালে হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান, এ্যাসোসিয়েশনের সভাপতি ও তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম লেবুর,সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রেজাউল আলম সরকার, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মো.আব্দুল জব্বার,২ নং সোনারায় ইউনিয়ন পরিষদের,চেয়ারম্যান সৈয়দ বদিউল আহসান সেলিম,বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইব্রাহিম খলিলুল্ল্যাহ,রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মো,শামছুল হুদা সরকার,ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মন্ডল,ছাপড়হাটী ইউনিয়ন পরিষদের, চেয়ারম্যান,কনক কুমার গোষ্মামী, শান্তিরাম,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,এবিএম মিজানুর রহমান খোকন,শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মো.আযহারুল ইসলাম মুকুল প্রমুখ।সভাপতি আমিনুল ইসলাম লেবু সাধারণ সম্পাদক,রেজাউল আলম সরকার রেজা,সেচ্ছায় বক্তিগত কারণে দেখিয়ে পদত্যাগ করেন এবং উপস্থিত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনের সম্মতিক্রমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রেজুলেশন এর মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় উপিস্থিত ছিলেন ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন,আহ্বায়ক,সুন্দরগঞ্জ পৌর বিএনপি। সুন্দরগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক,ইফতেখার হোসেন পপেল,নাহমুদুল হক রাসেল,যুগ্ম আহ্বায়ক,(স্বাক্ষর ক্ষমতা) পৌর বিএনপি,পৌর যুবদলের আহবায়ক,মো.আনোয়ার হোসেন আনোয়ার।সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব মোজাহারুল ইসলাম,চেয়ারম্যান কে এ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত করায় প্রেসক্লাবের সভাপতি এ মান্নান আকন্দ, সাধারন সম্পাদক মো. আতাউর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন মজুমদার শাহীন, কোষাধ্যক্ষ হযরত বেল্লাল, দপ্তর সম্পাদক মো, শামীম পারভেজ সহ সকল সদস্যগণ অভিনন্দন জানিয়েছেন।