সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন   |   রংপুর

সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শামীম পারভেজ  গাইবান্ধা জেলা প্রতিনিধি: 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়-নীতি ও শান্তির শিক্ষা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, সততা, মানবতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের প্রভাষক সাইফুজ্জামান পাভেল, একেএন আব্দুর রউফ সরকার, রফিকুল ইসলাম, আব্দুর রব্বানী ও খণ্ডকালীন শিক্ষক আনিসুর রহমান প্রমুখ।

পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ ও সালাম পাঠ করা হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।