সুন্দরগঞ্জে অবৈধ উপায়ে সার মজুত করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন   |   রংপুর

সুন্দরগঞ্জে অবৈধ উপায়ে সার মজুত করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি

সুন্দরগঞ্জ উপজেলা পৌরসভার ১ নং ওয়ার্ড মীরগঞ্জ,কুঞ্জ ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানে,অবৈধ সার মজুতের খবর পেয়ে,দ্রুত ঘটনা স্থলে যান সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার,ইফফাত জাহান তুলি,পরে ঘটনার সত্যতা পাওয়ায় কুঞ্জ ট্রেডার্স প্রতিষ্ঠানের মালিক কৃষ্ণ শাহ কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উক্ত প্রতিষ্ঠানের মালিক কে সর্তক করেন এর পরে এধরণের অপরাধ করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেন জানান,উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি,এসময় উপস্থিত ছিলেন,সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার,আব্দুল কাইয়ুম,সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ,শাহীন মোহাম্মদ আমানউল্লাহ,সুন্দরগঞ্জ কৃষি উপসহকারী।উল্লেখ থাকে যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ডিলারের মাধ্যমে সার বিতরণে চলমান আছে,এই ধারাবাহিকতায় আজও সার বিতরণ হচ্ছে,এমতাবস্থায় ৩ নং তারাপুর ইউনিয়ন ও বামনডাঙ্গা ইউনিয়নে সার নিতে আসা কৃষকদের সাথে সার ডিলারদের তর্ক বির্তকের এক পর্যায় উত্তেজনা সৃষ্টি হলে সার বিতরণ বন্ধ হয় কিছুটা সময়ের জন্য,খবর পাওয়ার সাথে সাথে উপজেলা কৃষি অফিসার,আব্দুল কাইয়ুম,সুন্দরগঞ্জ থানা,অফিসার ইনচার্জ,শাহীন মোহাম্মদ আমানউল্লাহ সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন,সার বিতরণ পূনরায় শুরু করেন।ভুক্তভুগী এক কৃষক বলেন,বর্তমানে সারাদেশে আমন ধান চাষে জমিতে সারা দেওয়ার সময়,কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর কারনে কৃষকদের হয়রানির স্বীকার হতে হচ্ছে,জমিতে সার দিতে পারছে না কৃষকরা,দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুত থাকা সত্তেও সারের সংকট তৈরি করে সরকার কে একটা চাপে ফেলার চেষ্টা করছে কিছু সিন্ডিকেট ব্যবসায়ী আর এর কুফল পাচ্ছি আমরা,তাই আমরা যারা কৃষক তাদের একটাই দাবী,অসাধু ব্যবসায়ী ডিলার সিন্ডিকেটের সাথে যারা যারা জড়িত তাদের আইনের আওয়াতায় আনা হউক।আমরা যেন সার নিতে কোন হয়রানির স্বীকার না হই সেই ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।