সংবাদ শিরোনাম

গাইবান্ধা পুলিশ সুপার এর দিক নির্দেশনায় সুন্দরগঞ্জে বিভিন্ন মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করে ওসি তাজুল ইসলাম

 প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন   |   রংপুর

গাইবান্ধা পুলিশ সুপার এর দিক নির্দেশনায়  সুন্দরগঞ্জে বিভিন্ন মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করে ওসি তাজুল ইসলাম

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

হিমেল বাতাস তীব্র কনকনে শীতে কাবু উত্তরের জেলা গাইবান্ধা।এই শীতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে জেলা পুলিশের আয়োজনে সুন্দরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।শীতবস্ত্র বিতরণ করেন সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম,১৭জানুয়ারি,শনিবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) বালিকা মাদ্রাসা‌ ও দারুল উলুম মিফতাহুল কুরআন ইসলামিক একাডেমীর ৪’শতাধিক শিক্ষার্থীদের মাঝে জেলা পুলিশের আয়োজনে সুন্দরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে শীতবস্ত্র হিসেবে শীতের গরম কাপড় বিতরণ করেন ওসি মোঃ তাজুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর,মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা মুফতি রাশেদুল ইসলাম সহ পুলিশের অন্যান্য সদস্যরা।সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃতাজুল ইসলাম বলেন,গাইবান্ধাজেলা পুলিশ সুপার মহোদয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুলিশের দিক নির্দেশনা অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।

আমাদের সমাজের যারা বিত্তবান,সামর্থ্যবানরা আছেন তাদের উচিৎ নিজ নিজ এলাকায় শীর্তাত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ীয়ে দেওয়া শীর্তাতদের মাঝে গরম কাপর বিতরণ করা তাদের বিপদে এগিয়ে এসে পাশে দাড়ানো।