শুটিংয়ের মধ্যেই হাসপাতালে স্বস্তিকা

 প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১১:০৩ অপরাহ্ন   |   জাতি, সংস্কৃতি ও ঐতিহ্য

শুটিংয়ের মধ্যেই হাসপাতালে স্বস্তিকা

টালিউডের অভিনেত্রী স্বস্তিকা দত্ত ভানুপ্রিয়া ভূতের হোটেল সিনেমার শুটিং করছিলেন। হঠাৎ গতকাল শুটিংয়ে মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষিক সেট থেকে হাসপাতালে নেওয়া হয় স্বস্তিকাকে।

স্বস্তিকা দত্ত এক ফেসবুক পোস্টে মাধ্যমে খবর আনন্দবাজার ডটকমের জানান, কর্নিয়ায় গুরুতর আঘাত পেয়েছি। তিনি  আরো লিখেছেন, ‘আমি বুঝি, সব ঘটনার পেছনে কোনো কারণ থাকে। গতকাল আমি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং করছিলাম। হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা। দ্রুত আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অভিনেত্রী ভাষ্য মতে, কীভাবে, কখন, কোথায়, আমি জানি না। সবচেয়ে কঠিন যন্ত্রণার সঙ্গে আমি লড়াই করছি। সব সহ-অভিনেতাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এ ছবি আমার কাছে খুব বিশেষ। প্রতিজ্ঞা করছি, যাই ঘটে যাক এ ছবিকে আমি আরও বিশেষ করে তুলব। আমার চিকিৎসার কথা মাথায় রেখেই পরিচালক ও প্রযোজকেরা শুটিংয়ের দিনক্ষণ সাজাচ্ছেন।

একটি হোটেলকে কেন্দ্র করেই ছবির গল্প আবর্তিত হয়েছে। ভারতের উত্তরের শহর লাভায় সিনেমার শুটিং চলছে। ছবিটি পরিচালনা করেছেন অরিত্র মুখার্জি।

এতে স্বস্তিকা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, সোহম মজুমদার, শ্রুতি দাস, কাঞ্চন মল্লিক প্রমুখকে। 

Advertisement
Advertisement
Advertisement