সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা প্রিন্স নিহত
খুলনা ব্যুরো :
খুলনার ফুলতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক এস এম শহিদুল্লাহ প্রিন্স (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ফুলতলা বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি দামোদর পূর্বপাড়া গ্রামে ফিরছিলেন প্রিন্স। খুলনা-যশোর মহাসড়কের বিদ্যুৎ অফিস এলাকা অতিক্রম করে বাড়ির সড়কে মোড় নেওয়ার সময় যশোরগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাড়াখোলা গ্রামের বাসিন্দা প্রিন্স ছিলেন শেখ রওশন আলীর পুত্র। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় এই নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে বলে জানিয়েছে।