সিলেটের শাহী ঈদগাহ মাঠ পরিদর্শনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন   |   জাতীয়

সিলেটের শাহী ঈদগাহ মাঠ পরিদর্শনে  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

সিলেট, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি):

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ সিলেটের শাহী ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে মন্ত্রী আসন্ন ঈদুলফিতরকে সামনে রেখে শাহী ঈদগাহ মাঠকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে নামাজ পড়ার উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। এছাড়া তিনি মাঠের ভাঙাচোরা জায়গাসমূহ মেরামত এবং রংকরণসহ ঈদগাহ মাঠের সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রাজিউদ্দিন খানসহ শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।