চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন   |   জাতীয়

চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

মনোহরদী (নরসিংদী), ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি):

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, জনস্বাস্থ্যের দিকে আমাদের বিশেষ দৃষ্টি থাকবে, স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সর্বজনীন করার মনমানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণরূপে পূরণ হবে। 

মন্ত্রী আজ নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো তিনি নরসিংদী-৪ নির্বাচনি এলাকায় নিজ বাড়িতে আসেন। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।