সংবাদ শিরোনাম

সাতক্ষীরার তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরার তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি: 

জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ ও সবল জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে Special Program–Development (Agriculture) এর আওতায় এ সভা আয়োজন করা হয়।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, শিক্ষা প্রতিনিধি ঈমান উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর খাইরুল ইসলাম এবং উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এস এম মুজিবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজন শিক্ষার্থীর হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এর আগে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে কনফারেন্স রুমের সামনে এসে শেষ হয়।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মো. নয়ন হোসেন।