সংবাদ শিরোনাম

মোংলায় ইয়াবা ব্যবসায়ী নজুসহ আটক ৩

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন   |   খুলনা

মোংলায় ইয়াবা ব্যবসায়ী নজুসহ আটক ৩

খুলনা  ব্যুরো :

মোংলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী নজুসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী।

১৮ জানুয়ারি (রবিবার) রাত ৯টার দিকে ২০ সদস্যের নৌবাহিনীর একটি দল মোংলা পৌরসভার মাদ্রাসা রোড এলাকায় অবস্থিত একটি মাদকের আখড়ায় অভিযান চালায়।

অভিযানে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত নজু ও তার দুই সহযোগীকে আটক করা হয়।এদিকে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—মাদ্রাসা রোডে অবস্থিত নৌপুলিশ ফাঁড়ি থেকে মাত্র ৪০–৫০ ফুট দূরত্বে এমন একটি মাদকের আখড়া দীর্ঘদিন ধরে কীভাবে সক্রিয় ছিল। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।