সংবাদ শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-এর জীবনবৃত্তান্ত

 প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন   |   জীবনের গল্প

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-এর জীবনবৃত্তান্ত

ডেক্স নিউজ, ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল):

            দীপেন দেওয়ান ১৯৬৩ সালের ০৮ জুন রাঙামাটি পার্বত্য জেলা সদরের এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন তাঁর মাতা স্বর্গীয় প্রয়াত মহিনী দেওয়ান ছিলেন একজন আদর্শ গৃহিনী। তাঁর পিতা প্রয়াত সুবিমল দেওয়ান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা এবং রাঙামাটি জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক সভাপতি দীপেন দেওয়ান একজন বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে জাতীয় পরিমণ্ডলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছাত্রজীবন থেকেই সংগঠক হিসেবে তাঁর দক্ষতা প্রকাশ পায়, যা পরবর্তীকালে রাজনীতিতে তাঁর সাফল্যের ভিত্তি রচনা করে।

            তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ নেতা তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি পার্বত্য জেলা আসন থেকে অংশগ্রহণ করেন এবং বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হনবর্তমানে দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয় রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সংগঠক হিসেবেরাজনৈতিক জীবনে তিনি রাঙামাটি জেলা বিএনপির আহবায়ক এবং পরবর্তীতে দীর্ঘ সময় সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই ব্যক্তিত্ব পাহাড়ের মানুষের অধিকার রক্ষা উন্নয়নে দীর্ঘকাল ধরে কাজ করে আসছেন

            তিনি ২০০৫ সালে দলের ক্রান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে সিনিয়র যুগ্ম জেলা জজ হিসেবে কর্মরত থাকাকালীন অবস্থায় স্বেচ্ছায় সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে পূর্ণকালীন রাজনীতিতে প্রত্যাবর্তন করেন ২০০৭ সালের রাজনৈতিক সংকটের সময় দলের শীর্ষ নেতৃত্ব যখন কারারুদ্ধ এবং দিশেহারা, সেইসময় তিনি রাঙামাটিতে বিএনপির হাল ধরেন এবং তাঁর মেয়াদে ২০১২ সালে রাঙামাটি পৌরসভায় ৩০ বছরের রেকর্ড ভেঙে বিএনপি সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হন

            শিক্ষাজীবনে দীপেন দেওয়ান রাঙামাটি সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৮ম ব্যাচ থেকে সফলতার সাথে স্নাতক (এলএলবি) ডিগ্রী এবং পরবর্তীতে এলএলএম ডিগ্রী অর্জন করেন পারিবারিক ঐতিহ্য মেধার স্বাক্ষর রেখে তিনি ৭ম বিসিএস (জুডিশিয়াল) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বিচার বিভাগে যোগদান করেন এবং দীর্ঘ ১৯ বছর অত্যন্ত নিষ্ঠার সাথে বিচারকের দায়িত্ব পালন করেন।

দীপেন দেওয়ান বিভিন্ন সামাজিক শিক্ষামূলক প্রতিষ্ঠানের সাথে আজীবন যুক্ত রয়েছেন আজীবন সদস্য হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (রাঙামাটি ইউনিট) এফপিএবি (FPAB), রাঙামাটির সাথে সংশ্লিষ্ট আছেন এছাড়া, তিনি রাঙামাটি আইন কলেজের একজন প্রতিষ্ঠাতা সদস্য

            পারিবারিক জীবনে তিনি মৈত্রী চাকমার সাথে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাঁর স্ত্রী মৈত্রী চাকমা ছিলেন রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক এই দম্পতির অদিতি দেওয়ান এবং রাজেশ্বরী দেওয়ান নামে দুই কন্যাসন্তান রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement