সংবাদ শিরোনাম

নাচোলে হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন   |   রাজশাহী

নাচোলে হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেরোইন ও গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে নাচোল থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের উসির বেলডাঙ্গা চাঁদপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

​নাচোল থানার ওসি (তদন্ত) এসএম নুরুল কাদের সৈকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানার এসআই আব্দুল হাইয়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উসির বেলডাঙ্গা চাঁদপাড়া গ্রামস্থ জনৈক লিক্টনের আমবাগানে অভিযান পরিচালনা করে। মাদক বেচাকেনার সময় হাতেনাতে ৪ জনকে আটক করা হয়।

​অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন (১৭ পুরিয়া) এবং ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটককৃত আসামীরা হলো রশিদুল ইসলাম কালু (২২) পিতা- মহশিন আলী, গ্রাম- উসির বেলডাঙ্গা। আব্দুল আলিম (৩৫) পিতা- মৃত আয়েশ উদ্দীন, গ্রাম- ইসলামপুর খৈন্ধা। তাইজুল ইসলাম ভোলা (৪৫) পিতা- ইসরাফিল, গ্রাম- চাঁদপাড়া। ​ইউসুফ আলী (৩২) পিতা- মৃত একরামুল হক, গ্রাম- চাঁদপাড়া।

​নাচোল থানা পুলিশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ বুধবার (১ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।