এক্সিম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিহারিকা দাস জাপানিজ সরকারি স্কলারশিপে মনোনীত

 প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন   |   রাজশাহী

এক্সিম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিহারিকা দাস জাপানিজ সরকারি স্কলারশিপে মনোনীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর কৃষি অনুষদের ১৬তম ব্যাচের শিক্ষার্থী নিহারিকা দাস জাপানের কাগোশিমা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য MONBUKAGAKUSHO স্কলারশিপে মনোনীত হয়েছেন।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে তার সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো: সফিকুল বারী, আর সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন ড. মো: মাহাবুবুর রহমান।
উপাচার্য বলেন, “আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিসরে দেশের সুনাম বৃদ্ধি করছে। আশা করি দেশে ফিরে তারা জাতীয় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Advertisement
Advertisement
Advertisement