চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুই অভিযানে ৩ জন গ্রেফতার, ইয়াবা ও মাদক উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের পৃথক দুইটি অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা ট্যাবলেট ও কোডিনযুক্ত মাদক উদ্ধার করা হয়।
প্রথম অভিযানে সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল ৮টা থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত গোমস্তাপুর থানাধীন বংপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মোঃ তারেক রহমান (৪২) ও তার স্ত্রী মোসাঃ মর্জিনা খাতুন (৩৩) কে গ্রেফতার করা হয়। অভিযান থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
দ্বিতীয় অভিযানে একইদিন দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত সদর মডেল থানাধীন ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলী হাসান ওরফে হায়দার (১৯) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে কোডিন ফসফেটযুক্ত ৩০ বোতল Eskuf উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, পৃথক এসব অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন উপ-পরিদর্শক মামুনুর রশীদ।
জেলা ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।