সংবাদ শিরোনাম

নাচোলে সুফিয়ান বিদ্যানিকেতনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

 প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন   |   রাজশাহী

নাচোলে  সুফিয়ান বিদ্যানিকেতনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে আবু সুফিয়ান বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ (শনিবার) বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া কৃতি ছাত্র-ছাত্রী এবং পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।

​নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবু সুফিয়ান বিদ্যানিকেতনের পরিচালক আবু সুফিয়ান নয়ন।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আনিকুল ইসলাম, অভিভাবক আমিনুল ইসলাম, মোজাম্মেল হক। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রেখে আগামীতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। 

তারা বলেন, সঠিক পরিচর্যা ও কঠোর পরিশ্রমই পারে একজন শিক্ষার্থীকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে।

​সংবর্ধনা পর্বে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেধার এই স্বীকৃতি পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।