সংবাদ শিরোনাম

বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন হারুনুর রশিদ

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন   |   রাজশাহী

বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন হারুনুর রশিদ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদ বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
আজ বৃহস্পতিবার  সকালে তিনি পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, জনগণের কল্যাণ ও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
কবর জিয়ারত শেষে মোঃ হারুনুর রশিদ বলেন, বাবা-মায়ের দোয়া ও জনগণের সমর্থনই আমার শক্তি। মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিয়েছি।
এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত গণসংযোগে অংশ নেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ধর্মীয় অনুভূতি ও পারিবারিক মূল্যবোধের মধ্য দিয়ে প্রচারণা শুরু করায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।