সংবাদ শিরোনাম
- জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ (এক) লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার-জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রচারে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। **
- পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এ ধরনের জ্বালানি তেল মজুদ করা অত্যন্ত বিপজ্জনক। তাই, অবৈধ জ্বালানি তেল মজুদ করবেন না। নিজে সাবধান হই, অন্যকেও সাবধান করি।-জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, প্রচারে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় **
- দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক আছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় করবেন না। আতঙ্ক নয়, সচেতন হই- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ; প্রচারে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় **
- সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে আন্তর্জাতিক বাজার হতে প্রয়োজনীয় জ্বালানি তেল ক্রয় করছে। তাই জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোন সম্ভাবনা নেই। আতঙ্ক নয়, সচেতন হই।- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ; প্রচারে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় **
- সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। তাই অতিরিক্ত লাভের আশায় জ্বালানি তেলের অবৈধ মজুদ করবেন না। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ; প্রচারে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় **
- জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় আছে। জ্বালানি তেলের অবৈধ মজুদকে না বলুন।” - জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রচারে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় **
জাতীয়
ঘূর্ণিঝড় ও বন্যার ফলে দুর্যোগ কবলিত শ্রীলঙ্কার জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি ত্রাণসামগ্রী এবং উদ্ধারকারী দল প্রেরণ করা হচ্ছে
ঢাকা, ১৬ অগ্রহায়ণ (১ ডিসেম্বর): ঘূর্ণিঝড় ও বন্যার ফলে দুর্যোগ কবলিত শ্রীলঙ্কার জনগণের জন্য বাংলাদেশ সরকার আগামী ৩ ডিসেম্বর (আবহাওয়া অনুকূল থাকলে) মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিশেষ বিমানযোগে জরুরি ভিত্তিতে শ্রীলঙ্কায়...... বিস্তারিত >>
লিবিয়া থেকে ১৭৩ বাংলাদেশি ফিরেছেন
ঢাকা, ১৬ অগ্রহায়ণ (১ ডিসেম্বর): লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ১৭৩ বাংলাদেশিকে দেশে আনা হয়েছে। আজ একটি চার্টার্ড ফ্লাইটযোগে তারা দেশে পৌঁছেছেন। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...... বিস্তারিত >>
সরকারি ভবন মেরামত সেবায় ডিজিটাল উদ্ভাবন -ÔPWD-CMSÕ সফটওয়্যার উদ্বোধন
ঢাকা, ১৬ অগ্রহায়ণ (১ ডিসেম্বর): গণপূর্ত অধিদপ্তরের ভবন মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত অভিযোগ ডিজিটালভাবে গ্রহণ ও নিষ্পত্তির জন্য তৈরি PWD-CMS (Complaint Management System) সফটওয়্যারের উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান...... বিস্তারিত >>
গ্লোবাল সোর্সিং এক্সপো আয়োজন সময়োপযোগী ও ভবিষ্যতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ-বাণিজ্য উপদেষ্টা
রূপগঞ্জ, ১৬ অগ্রহায়ণ (০১ ডিসেম্বর): বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, গ্লোবাল সোর্সিং এক্সপো আয়োজন সময়োপযোগী ও ভবিষ্যতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। দ্রুত পরিবর্তনশীল বিশ্ব বাণিজ্যে রপ্তানি...... বিস্তারিত >>
বর্জ্যমুক্ত ও দূষণহীন শহর গড়তে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আরো সক্রিয় হওয়ার আহ্বান -পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ১৬ অগ্রহায়ণ (১ ডিসেম্বর): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে...... বিস্তারিত >>
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিপিজেএ'র দোয়া ও মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)-এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মাহফিলে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন...... বিস্তারিত >>
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ
ঢাকা, ১৫ অগ্রহায়ণ (৩০ নভেম্বর): মহান বিজয় দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ ও আশেপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণ আরোপের নির্দেশনা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ নির্দেশনায় জানানো হয় ঢাকার...... বিস্তারিত >>
মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন সমাজকল্যাণ উপদেষ্টা
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৯ নভেম্বর):সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারের মাঝে ইউনিসেফের সহযোগিতায় ত্রাণসামগ্রী সংবলিত কিটবক্স বিতরণ করেন। ...... বিস্তারিত >>
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে -বাংলাদেশ নির্বাচন কমিশন
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৯ নভেম্বর): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। গণভোটে চারটি প্রস্তাব সম্বলিত এক প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট গ্রহণ করা হবে। “আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং...... বিস্তারিত >>
ঢাকায় দূষণবিরোধী বিশেষ যৌথ অভিযান শুরু
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৯ নভেম্বর):পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে বিআরটিএ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব, বিএনসিসি, বাংলাদেশ স্কাউট, গ্রিন ভয়েস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সংস্থার...... বিস্তারিত >>