বাজেটসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জনগণের ওপর চাপ কমাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, জ্বালানি তেল, মোবাইল ফোন শিল্পসহ বিভিন্ন খাতে কর ও শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের প্রত্যাশা, এসব সুবিধার প্রভাব বাজারে পৌঁছালে ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন।
বিশেষ করে চাল, গম, আলু, পেঁয়াজ, ভোজ্যতেলসহ বহু কৃষিপণ্যের উৎস কর কমানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে শিল্পের কাঁচামাল আমদানির খরচ কমলে উৎপাদন ব্যয়ও হ্রাস পেতে পারে।