খুলনা সহ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
মাসুদ আল হাসান, খুলনা :
দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ১৫ মার্চ রবিবার এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন । তিনি খুলনার রূপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন।
এ ছাড়া অন্যান্য জেলার মধ্যে বাগেরহাটে , যশোরে , মাগুরায় , মেহেরপুরে , কুষ্টিয়ায় , ঝিনাইদহে , পঞ্চগড়ে , দিনাজপুরে , রংপুরে , কুড়িগ্রামে , গাইবান্ধায় , জয়পুরহাটে , বগুড়ায় , চাঁপাইনবাবগঞ্জে , নওগাঁয় , রাজশাহীতে এবং নাটোরে প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সংশ্লিষ্ট মহলের মতে, নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও সক্রিয় হবে এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হবে।