সংবাদ শিরোনাম

অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের শোক

 প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন   |   জাতীয়

অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে   গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের শোক

ঢাকা, ২৩ পৌষ (৭ জানুয়ারি):    

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের অষ্টাদশ ব্যাচের সদস্য এবং তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মোঃ আবদুল জলিল, মহাপরিচালক (চলতি দায়িত্ব), গণযোগাযোগ অধিদপ্তর।

এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মোঃ আবদুল জলিল বলেন, মুন্সী জালাল উদ্দিন ছিলেন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা। বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের অষ্টাদশ ব্যাচের একজন সদস্য হিসেবে তিনি তথ্য সার্ভিসে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মদক্ষতা, সততা ও মানবিক আচরণ সহকর্মীদের মধ্যে প্রশংসিত ছিল। তথ্য ক্যাডারের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু তথ্য সার্ভিসের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, মুন্সী জালাল উদ্দিন আজ সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে গণযোগাযোগ অধিদপ্তর গভীরভাবে শোকাহত।