সংবাদ শিরোনাম

নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নির্বাচন কমিশনের ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন   |   জাতীয়

নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নির্বাচন কমিশনের ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান

ঢাকা, ২২ পৌষ (৬ জানুয়ারি):    

  গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। খুলনা অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক সালাহউদ্দীন আহমদ (মোবাইল :  ০১৭১২৫৯১১৪৪, ইমেইল: [email protected])। ফরিদপুর অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞা (মোবাইল: ০১৭১১৩৬৯৯৭৬, ইমেইল: [email protected])। ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার (মোবাইল: ০১৭১২০৪৪১৮৮, ইমেইল: [email protected])। বরিশাল অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ আল-মামুন (মোবাইল: ০১৯৩৭৬৩৮০৩৫, ইমেইল: [email protected])। সিলেট অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মিসবাহ উদ্দীন আহমেদ (মোবাইল : ০১৭১৭২৪৪০৭৮, ইমেইল: [email protected])। ঢাকা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক জাকির মাহ্‌মুদ (মোবাইল: ০১৭১৮৫৬৪৬৩৫, ইমেইল: [email protected])। রংপুর অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ (মোবাইল: ০১৮১৮২৬৮০৮২, ইমেইল: [email protected])। চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মুহাঃ সরওয়ার হোসেন (মোবাইল: ০১৭১৭৪০৫৫৯৪, ইমেইল: [email protected])। রাজশাহী অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোঃ মমতাজ-আল-শিবলী (মোবাইল: ০১৬৭৬৩২৪৬০৯, ইমেইল: [email protected])। কুমিল্লা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মো: ইকরামুল হাসান (মোবাইল: ০১৭৯৭১৮৫১২৩, ইমেইল: [email protected])। এছাড়া, নির্বাচন কমিশনের দুটি ইমেইলে নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ পাঠানো যাবে ([email protected], [email protected])। 

নির্বাচন কমিশন ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ৩০০টি সংসদীয় আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে। এসব কমিটির কাছেও সংশ্লিষ্ট সংসদীয় আসনের নির্বাচন-সংক্রান্ত অভিযোগ দায়ের করা যাবে।