সংবাদ শিরোনাম

পোস্টাল ভোটের মোট নিবন্ধন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন   |   জাতীয়

পোস্টাল ভোটের মোট নিবন্ধন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২

ঢাকা, ২২ পৌষ (৬ জানুয়ারি): 

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার। গতকাল ছিল পোস্টাল ভোটের নিবন্ধনের শেষ দিন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। ভোটার নিবন্ধনে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়া (৮৪ হাজার ২৯২ জন) এবং তৃতীয় অবস্থানে রয়েছে কাতার (৭৬ হাজার ১৩৯ জন)। 

বাংলাদেশ থেকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। 

নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানানো হয়।