চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব
ঢাকা, ২১ পৌষ (৫ জানুয়ারি):
মোহাম্মদ মিজানুর রহমান আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। পেশাজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
মিজানুর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন সদস্য হিসেবে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সরকারি চাকরিতে যোগদান করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করার পর তিনি সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জনপ্রশাসন সংস্কার কমিশন (PARC), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD), পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (GED), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (IMED) কাজ করেছেন।
এছাড়া, তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (ইইঝ) মহাপরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার আগে তিনি সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কাজ করার মাধ্যমে আন্তর্জাতিক কূটনৈতিক অভিজ্ঞতা অর্জন করেন।