সংবাদ শিরোনাম

শরীফ ওসমান হাদীর নৃশংস হত্যার প্রতিবাদে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন   |   জাতীয়

শরীফ ওসমান হাদীর নৃশংস হত্যার প্রতিবাদে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

রিপোর্টার:

শরীফ ওসমান হাদীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্র জমিয়ত বাংলাদেশের উদ্যোগে রাজধানীর প্রগতি সরণি নতুন বাজার এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজের পরে এই মিছিলটি অনুষ্ঠিত হয় এই মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ শহরের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি নতুন বাজার থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা কালো-সাদা পতাকা বহন করেন এবং হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড মানবতা ও ন্যায়বিচারের ওপর চরম আঘাত। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা।

মিছিল চলাকালে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।