সংবাদ শিরোনাম

ঢাকা-৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের নেতৃত্বে নির্বাচনী গণমিছিল আজ

 প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন   |   জাতীয়

ঢাকা-৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের নেতৃত্বে নির্বাচনী গণমিছিল আজ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের নেতৃত্বে আজ শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ বেলা ৩টায় এক নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হবে। এ গণমিছিলে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের আশা করা হচ্ছে।


গণমিছিলটি গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ থেকে শুরু হয়ে নিম্নোক্ত প্রধান সড়ক ও মোড় অতিক্রম করবে—
ইনকিলাব > ইত্তেফাক মোড় > অভিসার > রাজধানী মার্কেটের বাম পাশ > দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ড > দয়াগঞ্জ চৌরাস্তা > ধূপখোলা মাঠ > কাঠের পুল > লোহার পুল > সূত্রাপুর থানা সামনে > সূত্রাপুর বাজার > একরামপুর মোড় > লক্ষ্মীবাজার > ভিক্টোরিয়া পার্ক > জনসন রোড > রায় সাহেব বাজার > টিপু সুলতান রোড > র‌্যাংকিন স্ট্রিট, এবং জয় কালী মন্দিরে গিয়ে গণমিছিলের সমাপ্তি হবে।

গণমিছিলের ধারাবাহিক কার্যক্রম ও গণসংযোগ কার্যক্রমের সচিত্র সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বার্তা প্রেরক:সাইদূর রহমান মিন্টু ,যুগ্ম আহ্বায়ক (দফতরের দায়িত্বপ্রাপ্ত),বিএনপি – ঢাকা মহানগর দক্ষিণ।