সংবাদ শিরোনাম

ঢাকায় ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ

 প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন   |   জাতীয়

ঢাকায় ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ

ডেক্স রিপোর্ট: 

আজ ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার রাত, ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রামাদান-এর আমন্ত্রণে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়। ওই নৈশভোজে অংশ নেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

নৈশভোজে উপস্থিত ছিলেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. এনামুল হক চৌধুরী, বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ও বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ

রাষ্ট্রদূতের সৌজন্য আমন্ত্রণে আয়োজিত এ নৈশভোজে পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও চলমান বৈশ্বিক মানবিক সংকট নিয়ে সদাচারপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

ধন্যবাদ।