ফকিরহাটে মটরসাইকেল দুর্ঘটনায় কৃষক নিহত
খুলনা ব্যুরো :
ফকিরহাটে পান-সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে এক কৃষক অজ্ঞাত দ্রুতগামী পরিবহনের ধাক্কায় নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে খুলনা-ঢাকা মহাসড়কের সাধের বটতলা এলাকায়।
নিহত জমশেদ শেখ (৬২) মূলঘর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে। স্থানীয়রা জানান, ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৮টার দিকে তিনি পিলজংগের বালইদোকান বাজারে পান-সুপারি বিক্রি করে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি পরিবহন তাকে ধাক্কা দেয়, ফলে তিনি সড়কের উপর পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের ভাই ইমরান শেখ বলেন, স্থানীয়রা মরদেহ দেখে বাড়িতে নিয়ে আসেন। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুজ্জামান হাওলাদার জানান, তিনি দুর্ঘটনার বিষয়ে কিছু জানেননা তবে খোঁজ নেওয়া হচ্ছে ।