মহান বিজয় দিবস-২০২৫ পুষ্পস্তবক অর্পণকালে জাতীয় স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না
ঢাকা, ২৯ কার্তিক (১৪ নভেম্বর):
মহান বিজয় দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনোরূপ ক্ষতি করা যাবে না।
১০ নভেম্বর ২০২৫ তারিখ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শবনম মুস্তারী রিক্তা স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।