উত্তর ইউরোপে তাণ্ডব: গোরেত্তি ঝড়ে ফ্রান্সে লাখো ঘরে বিদ্যুৎ নেই

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

উত্তর ইউরোপে তাণ্ডব: গোরেত্তি ঝড়ে ফ্রান্সে লাখো ঘরে বিদ্যুৎ নেই

তীব্র বাতাস নিয়ে ‘গোরেত্তি’ ঝড় উত্তর ইউরোপের ওপর দিয়ে বয়ে যাওয়ায় শুক্রবার সকালে ফ্রান্সে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে দেশটির প্রায় ৩ লাখ ৮০ হাজার পরিবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পড়েছে। ফ্রান্সের রেনেস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এনেদিস এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের বেশির ভাগই নরম্যান্ডির উত্তরাঞ্চলে অবস্থিত।

এছাড়া ব্রিটানি, পিকার্দি ও ইল-দ্য-ফ্রঁস অঞ্চলও ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্নতার মুখে পড়েছে। ঝড়টি আঘাত হানার আগেই ফ্রান্স ও ব্রিটেনের আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে এবং জনগণকে ঘরের ভেতরে অবস্থান করার আহ্বান জানায়।

কর্তৃপক্ষের তথ্যমতে, শুক্রবার রাতে ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলের মানশ এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ২১৩ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার রেকর্ড করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

Advertisement
Advertisement
Advertisement