বাগেরহাটে অভিযানে ২০০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন   |   খুলনা

বাগেরহাটে অভিযানে ২০০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

খুলনা ব্যুরো :

বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বাগেরহাট সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টা ৫০ মিনিটে বাগেরহাট সদর থানাধীন বাদেকাড়াপাড়া এলাকায় আসামিদের দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি করে ২০০০ পিস ইয়াবা, নগদ ৬৪ হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— সৈয়দ মুনির হোসেন (৪১) ও তার স্ত্রী রেশমা আক্তার (৩৪)। তাদের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।