খুলনার পাবলায় ব্যতিক্রমী ইফতার আয়োজন

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন   |   খুলনা

খুলনার পাবলায় ব্যতিক্রমী ইফতার আয়োজন

খুলনা ব্যুরো :

খুলনার দৌলতপুর  পাবলায় ৪ মার্চ বুধবার 'বন্ধু যারা আড্ডায় তারা, আড্ডার গাড়ি ও পাবলা এক্সপ্রেসের উদ্যোগে পাবলা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এক ব্যতিক্রমধর্মী ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের আয়োজন করেন অ্যাডমিন কমিটির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান শন্টু।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খোরশেদ আনোয়ার বিরাজ ও নুর আলম শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং পবিত্র রমজানের চেতনায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।