সুন্দরবনে ফাঁদমুক্ত গর্ভবতী হরিণ, ২৭টি ছিটকি জব্দ

 প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন   |   খুলনা

সুন্দরবনে ফাঁদমুক্ত গর্ভবতী হরিণ, ২৭টি ছিটকি জব্দ

খুলনা ব্যুরো :

খুলনা রেঞ্জে শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া একটি হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করেছে বন বিভাগ। ঘটনাটি সুন্দরবন-এর খুলনা রেঞ্জাধীন হায়াতখালী বন টহল ফাঁড়ির কেয়াবুনি খাল এলাকায় ঘটে।

বন বিভাগ জানায়, সোমবার সকাল ১০টার দিকে ফুট পেট্রোলিংকালে টহল ফাঁড়ির সদস্যরা গহীন বনে একটি হরিণকে ফাঁদে আটক অবস্থায় দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে ফাঁদ কেটে হরিণটিকে জীবিত উদ্ধার করে একই বনে অবমুক্ত করা হয়।

হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ জানান, উদ্ধারকৃত হরিণটি গর্ভবতী ছিল। অভিযানে আরও ২৭টি হরিণ ধরার ছিটকি ফাঁদ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগের টহল ও অভিযান অব্যাহত রয়েছে।