খুলনা জেলা ইমাম পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন   |   খুলনা

খুলনা জেলা ইমাম পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরী উপলক্ষে খুলনা জেলা ইমাম পরিষদ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সোমবার (২ মার্চ ২০২৬) বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর হুসাইন হেলাল।

ইফতার-পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মসংযম, তাকওয়া অর্জন ও মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, রমজান আত্মশুদ্ধি ও নৈতিকতা চর্চার মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করতে হবে।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং সবার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।