রূপসায় কোস্ট গার্ডের অভিযান, গাঁজাসহ আটক ১
খুলনা ব্যুরো :
খুলনার রূপসা এলাকায় বিশেষ অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন রূপসা রূপসা থানাধীন আলাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ৫৪ হাজার ৪০০ টাকা মূল্যের গাঁজাসহ একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিকে জব্দ আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, মাদকের বিস্তার রোধ ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।