কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণার বিবাহ বিচ্ছেদ

 প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন   |   জাতি, সংস্কৃতি ও ঐতিহ্য

কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণার বিবাহ বিচ্ছেদ

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা প্রায় ৬ বছর সংসারের পরেও বিবাহ বিচ্ছেদ। কয়েক বছর ধরে সংসার ভালো যাচ্ছিল না কণার। দেড় বছর ধরে গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে আলাদা ছিলেন তিনি। স্বামীর সঙ্গে দূরত্ব করে নতুন সম্পর্কে জড়িয়েছেন নাহার।

গত ১৬ জুন তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে গায়িকা নিজেই জানিয়েছেন।

বুধবার রাত সাড়ে দশটার পর নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যেই গায়িকা দিলশাদ নাহার কণা বিবাহ বিচ্ছেদের কথা নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘আমি আপনাদের ভালোবাসার কণা। জন্ম, মৃত্যু, বিয়ে - সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তাঁরই ইশারায়।’

‎‎কণা আরো লিখেন, ‘আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দু’জনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।’

দিলশাদ নাহার কণা লিখেন, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দু’জনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’ তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’

Advertisement
Advertisement
Advertisement