কেসিসির প্রশাসক হিসেবে নিযুক্ত হলেন নজরুল ইসলাম মঞ্জু

 প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন   |   খুলনা

কেসিসির প্রশাসক হিসেবে নিযুক্ত হলেন নজরুল ইসলাম মঞ্জু

মাসুদ আল হাসান, খুলনা :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুকে নিয়োগ দিয়েছে। ২২ ফেব্রুয়ারী রবিবার  মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এবং প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ নিয়োগ প্রদান করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি খুলনা সিটি করপোরেশন -এর সার্বিক কার্যক্রম তদারকি ও পরিচালনা করবেন।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রশাসক হিসেবে তিনি সিটি কর্পোরেশনের আর্থিক, উন্নয়ন ও নাগরিক সেবামূলক কার্যক্রমে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।এদিকে নগরবাসীর মধ্যে এ নিয়োগ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে নগর উন্নয়ন ও সেবার মান আরও উন্নত হবে।