সংবাদ শিরোনাম

খুলনায় বিএফএফইএ'র উদ্দোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় বিএফএফইএ'র উদ্দোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া

খুলনা ব্যুরো :

স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খুলনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি, ২০২৬) বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিএফএফইএ)-এর খুলনাস্থ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিএফএফইএ’র ভাইস-প্রেসিডেন্ট শেখ কামরুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মো. জালাল উদ্দিন, সৈয়দ বদরুজ্জামান, একেএম ফজলুল হক, মো. শফি উল্লাহ খান, সাবেক প্রেসিডেন্ট কাজী বেলায়েত হোসেন, সাবেক পরিচালক এ. জব্বার মোল্লা ও মো. আরজান আলীসহ বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, নির্বাহী পরিচালক ও মহাব্যবস্থাপকবৃন্দ।

মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বিএফএফইএ’র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মো. তারিকুল ইসলাম জহীর। দোয়ায় দেশনেত্রীর রুহের শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।