সংবাদ শিরোনাম

খুলনায় চাঁদাবাজির অভিযোগ, দোকান লুট ও বাড়িতে গুলিবর্ষণ

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় চাঁদাবাজির অভিযোগ, দোকান লুট ও বাড়িতে গুলিবর্ষণ

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনার শেখপাড়া লোহাপট্টি এলাকায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে পরে ক্যাশ বাক্স ভেঙে টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর ওই ব্যবসায়ীর নবীনগরের বাড়িতে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গত সপ্তাহে একদল সন্ত্রাসী ওই ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা পরিশোধ না করায় বৃহস্পতিবার বিকেলে শেখপাড়ার দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ৬ জানুয়ারি  শুক্রবার সকালে তালা ভেঙে দোকানের ক্যাশ বাক্স থেকে প্রায় ৯ লাখ টাকা নিয়ে যায় তারা।

খবর পেয়ে ব্যবসায়ী ও তার স্বজনরা ঘটনাস্থলে এসে পুলিশকে অবহিত করেন। পরে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে সন্ত্রাসীরা নবীনগর এলাকায় ব্যবসায়ীর বাড়িতে তিন রাউন্ড গুলি ছোড়ে এবং বাড়ির সিসি ক্যামেরা ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে।