দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা (মহিলা শাখা) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনা ব্যুরো :
দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা (মহিলা শাখা) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুক্রবার, ৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার পরিচালনা পর্ষদের আহবায়ক ও সিদ্দিকীয়া জামেয়া-ই-মাদানিয়া ট্রাস্ট-এর সেক্রেটারি এস এম আজিজুর রহমান কবুতর ও বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মাদ ইদ্রিস আলী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনি, খুলনা সিটি কর্পোরেশনের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, এবং মাদ্রাসা পরিচালনা পর্ষদের যুগ্ম আহবায়ক মরিয়ম খানম।
অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুইদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা আগামীকাল, ৭ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৪টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে।