সংবাদ শিরোনাম

তেরখাদায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

 প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন   |   খুলনা

তেরখাদায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

তেরখাদা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, খুলনা জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার, খুলনা জনাব মোঃ সোহেল সামাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার জনাব এ. বি. এম. সারোয়ার রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) জনাব সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জনাব এস. এম. নুরুন্নবী, তেরখাদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শহীদুল্লাহসহ উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনে প্রিজাইডিং অফিসারদের করণীয়, নির্বাচন আইন, আচরণবিধি ও ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।