খালেদা জিয়ার মৃত্যু ও শীতের প্রভাব: কুয়াকাটায় বুকিং বাতিল

 প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন   |   বরিশাল

খালেদা জিয়ার মৃত্যু ও শীতের প্রভাব: কুয়াকাটায় বুকিং বাতিল

প্রতিদিনের দেশ রিপোর্ট :

থার্টি ফার্স্ট নাইট ও বছরের শেষ সূর্যাস্তকে ঘিরে কুয়াকাটা সৈকতে সাধারণত পর্যটকদের ভিড় থাকলেও এ বছর তা কম দেখা গেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালন এবং কয়েক দিনের তীব্র শীতের কারণে পর্যটকদের আগমন কমেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সৈকতে অল্পসংখ্যক পর্যটককে বছরের শেষ সূর্যাস্ত উপভোগ ও ছবি তুলতে দেখা যায়।

হোটেল সংশ্লিষ্টরা জানান, শোক পালনের কারণে সব ইনডোর আয়োজন বাতিল করা হয়েছে। এতে প্রায় ২০ শতাংশ রুম বুকিং বাতিল হয়েছে। প্রথম শ্রেণির হোটেলে ৬০ থেকে ৭০ শতাংশ বুকিং থাকলেও মাঝারি ও তৃতীয় শ্রেণির হোটেলগুলোতে বুকিং খুবই কম।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, থার্টি ফার্স্ট নাইটে কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড ঠেকাতে রাত থেকে সৈকতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement