চাঁপাইনবাবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়ত

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ
১০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়ত চাঁপাইনবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারেকে ঢেউটিন, চাল ও নগদ অর্থ সহায়তা দিয়েছে প্রশাসন। শনিবার দুপুরে জেলার পুকুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কালু আলীর হাতে এসব সহায়তা তুলে দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে। পরিবারটির আরও সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফাউল মুলক ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম রানা টমাস মাস্টারসহ অন্যরা।

এর আগে শুক্রবার রাতে ওই বাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বাড়ির বিভিন্ন মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন বাড়ির মালিক।