শিবগঞ্জে ৬৯ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ১
গ্রেপ্তারকৃত মানিকুল ইসলাম মানিক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬৯ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপসহ মানিকুল ইসলাম মানিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাটাগ্রাম ওয়াক্তিয়া মসজিদসংলগ্ন বাটা মোড়ের পাকা সড়কে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মানিকুল ইসলাম মানিক শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মৃত মোহবুল হকের ছেলে।
অভিযানে তার কাছ থেকে ৬৯ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এ পুলিশি তৎপরতা চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপপরিদর্শক আবু সাব্বির রাবু।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।